Sylhet Today 24 PRINT

সবাই ঘরে থাকার আহবান প্রবাসী কল্যাণ মন্ত্রীর

গোয়াইনঘাট প্রতিনিধি |  ০৮ এপ্রিল, ২০২০

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ও সিলেট ৪ আসেনর সংসদ সদস্য ইমরান আহমদ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির জন্যে সবাইকে ঘরে থাকার আহবান জানিয়েছেন।

বুধবার (৮ এপ্রিল) গণমাধ্যমে প্রেরিত এক বার্তায় নিজ নির্বাচনী এলাকা গোয়াইনঘাট-জৈন্তাপুর ও কোম্পানিগঞ্জবাসীর প্রতি এই আহবান জানান মন্ত্রী।

বার্তায় তিনি বলেছেন, আপনারা সবাই ঘরে থাকুন নিরাপদে থাকুন। একান্ত প্রয়োজনে চলাচলের সময় সবাই সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সরকারের দেওয়া নির্দেশনা মেনে চলার পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষায় সর্বোপরি প্রশাসনকে সহযোগিতা করুন। সরকার খেটে-খাওয়া কর্মহীন গৃহবন্দী দিনমজুর মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিতে প্রস্তুত রয়েছে। এরপর ও যদি কারো সহযোগিতা প্রয়োজন হয় তাহলে মন্ত্রীর ব্যক্তিগত মোবাইল নাম্বারে (০১৭১১৩২৭৬৮৯) সরাসরি যোগাযোগ করতে আহবান জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.