Sylhet Today 24 PRINT

মাধবপুরে ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিচ্ছে স্বচ্ছতা গ্রুপ

মাধবপুর প্রতিনিধি |  ০৮ এপ্রিল, ২০২০

করোনাভাইরাসে স্থবির হয়ে পড়েছে জনজীবন। একদিকে কোভিড-১৯ আতঙ্ক অন্যদিকে বেঁচে থাকার নিরন্তর লড়াইয়ে সবচেয়ে বেশি বিপাকে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। এই মানুষদের সাহায্য করতে উদ্যোগ নিয়েছে অনলাইন ভিত্তিক সংগঠন স্বচ্ছতা গ্রুপ।

বুধবার (৮ এপ্রিল)সকালে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ইউনিয়নের বিভিন্ন গ্রামে ৩ শতাধিক মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে।

উপজেলার মনতলা বাজার এলাকা থেকে এ ত্রাণ পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু করেন স্বচ্ছতা গ্রুপের সদস্য সাদমান জহির ,আল আমিন ইসলাম, মো. মামুন মিয়া, জাকারিয়া আহমেদ, আহাদ নাদিয়া, নজরুল ইসলাম তুহিন, জাহাঙ্গীর আলম, মমিন মিয়া, শামীম মিয়া, আশিকুর রহমান, অর্জুন পাল, আলআমিন কোরাইশী, আবু ইউসুফ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.