Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জের ধর্মপাশায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি |  ০২ অক্টোবর, ২০১৫

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পুকুরের পানিতে ডুবে হামিম নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত হামিম উপজেলার সেলবরষ ইউনিয়নের লতিফপুর গ্রামের বাদল মিয়ার ছেলে। শুক্রবার সকাল ১০টায় মাটিকাটা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থনীয় সুত্রে জানা যায়, পরিবারের লোকজনের সাথে হামিম ঈদ উদযাপনের জন্য নানা বাড়ি মাটিকাটা গ্রামে এসেছিল। সকালে হামিম নানা বাড়ির উঠোনে খেলা করছিল। সকাল ৯টার দিকে বাড়ির লোকজন হামিমের অনুপস্থিতি টের পেয়ে তাকে খুঁজতে থাকেন।

পরে সকাল ১০টার দিকে বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরের পানিতে হামিমকে ভাসমান অবস্থায় পাওয়া যায়। পানি থেকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। সেলবরষ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আমজাদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.