জগন্নাথপুর প্রতিনিধি | ১০ এপ্রিল, ২০২০
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ তৈয়ব মিয়া কামালী ও তার পরিবারের উদ্যোগে করোনা ভাইরাসের জন্য কর্মহীন হওয়া নিম্ন আয়ের ৭শ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঘরে ঘরে গিয়ে এসব খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।
৮ পণ্যের এসব খাদ্য সামগ্রী ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী।
তিনি জানান, করোনা ভাইরাসের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এজন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। কাজ সব বন্ধ হয়ে গেছে। এজন্য খেটে খাওয়া নিম্ন আয়ের লোকজন বেকায়দায় রয়েছেন। তাই আমার পরিবারের লোকজনের সহযোগিতায় কিছুটা সহযোগিতা করতে পেরেছি। আগামীতেও আমাদের পক্ষ থেকে এমন কাজ চলবে।
আশাকরি প্রত্যেক বিত্তশালীরা এভাবে এগিয়ে আসবেন ও নিম্ন আয়ের লোকজনের মধ্যে দাঁড়াবেন।
সরকারের নির্দেশনা সকলকে মেনে চলার আহ্বানও জানান তিনি।