Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে করোনা আক্রান্ত রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক |  ১১ এপ্রিল, ২০২০

সিলেটের হবিগঞ্জে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত প্রথম এক ব্যক্তি শনাক্ত হয়েছেন।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আক্রান্ত ব্যক্তি সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে হবিগঞ্জ আসেন। তিনি বর্তমানে হবিগঞ্জ সদর হাসপাতালে রয়েছেন।

জানা যায়, আক্রান্ত ব্যক্তি সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে এলাকায় ফিরেছিলেন। দুইদিন ধরে তিনি হবিগঞ্জ সদর হাসপাতালের আইসোলেশনে ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.