Sylhet Today 24 PRINT

ছুটি ঘোষণার দাবিতে জুড়ীতে চা শ্রমিকদের মানববন্ধন

জুড়ী প্রতিনিধি |  ১১ এপ্রিল, ২০২০

করোনাভাইরাসের কারণে সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বন্ধ রয়েছে সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠান। কিন্তু চা-বাগান বন্ধ না দেওয়ায় ঝুঁকিতে রয়েছে শ্রমিকরা। এমতাবস্থায় চা বাগানে মজুরী প্রদানসহ ছুটি ঘোষণার দাবিতে জুড়ীতে মানববন্ধন করেছে শ্রমিকরা।

শনিবার (১১ এপ্রিল) সকাল ৯টায় জুড়ী ভ্যালির ৩৬টি চা বাগানে সামাজিক দূরত্ব বজায় রেখে ১০ মিনিট মানববন্ধন করা হয়।

মানববন্ধন শেষে প্রতিটি বাগান পঞ্চায়েতের পক্ষ থেকে ব্যবস্থাপক বরাবরে স্মারকলিপি পেশ করা হয়।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন, জুড়ী ভ্যালীর সভাপতি কমল বোনার্জী ও সম্পাদক রতন কুমার পাল জানান, জুড়ী ভ্যালির ৩৬টি সহ সারাদেশের ২৩০টি চা বাগানে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.