মাধবপুর প্রতিনিধি | ১১ এপ্রিল, ২০২০
করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মোকাবিলায় সিদ্ধান্ত অমান্য করে গণপরিবহনে জ্বালানী তেল সরবরাহ করায় মাধবপুরের সুশান সিএনজি পাম্পকে ২৫হাজার টাকা জরিমান করা হয়েছে।
শনিবার দুপুর ১২টায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাসনূভা নাশতারন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই পাম্পকে উল্লেখিত পরিপান অর্থদন্ড দেন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাসনূভা নাশতারন জানান, কোভিড-১৯ সংক্রামন ঝুকি মোকাবেলায় ও নিয়ন্ত্রনের লক্ষ্যে জেলা কমিটির সিন্ধান্ত মোতাবেক গত ৯ এপ্রিল গণবিজ্ঞপ্তির মাধ্যমে রোগী পরিবহন ও সরকারী কাজে ব্যবহৃত ব্যতিত সকল প্রকার যানবাহনে জ্বালানী সরবরাহ না করার জন্য পেট্রোল ও সিএনজি পাম্পের মালিক পরিচালকগনের অবগতির জন্য গণবিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে। সেই আদেশ অমান্য করে গণপরিবহনে জ্বালানী সরবরাহ করায় অর্থদন্ড করা হয়।