Sylhet Today 24 PRINT

সিলেটে চুরি হওয়া মোটরসাইকেল সহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক  |  ১১ এপ্রিল, ২০২০

সিলেট নগরী থেকে চোরাই মোটরসাইকেলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত যুবকের নাম শফিকুল ইসলাম (২৬)। তিনি নগরীর বনকলাপাড়ার নুরানী ১২/১২ সি নাম্বার বাসায় ভাড়া থাকেন।

জানা গেছে, গত ৭ এপ্রিল বেলা আড়াইটার দিকে বাগবাড়ীস্থ পিডিপি স্কুলের সামনে থেকে একটি মোটর সাইকেল (রেজিঃ নং- সিলেট-ল-১২-০৮৯০) চুরি হয়।

মোটর সাইকেলের মালিক রুমান কবির বাদি হয়ে সিলেট কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে কোতোয়ালী থানা পুলিশ শুক্রবার অভিযান চালিয়ে জালালাবাদ থানাধীন কালিবাড়ী এলাকা হতে মোটরসাইকেলটি উদ্ধার করে। এছাড়া চিহ্নিত চোরাচালান চক্রের সদস্য শফিকুলকে গ্রেপ্তার করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.