Sylhet Today 24 PRINT

লকডাউনে সিলেটে বন্ধ থাকবে সব বেসরকারি ব্যাংক

নিজস্ব প্রতিবেদক |  ১১ এপ্রিল, ২০২০

লকডাউন ঘোষণার ফলে সিলেটে রোববার থেকে সব বেসরকারি ব্যাংক বন্ধ থাকবে। তবে রাষ্ট্রায়ত্ব ব্যাংকের কিছু শাখা খোলা থাকবে।

এমনটি জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গ্রাহক স্বার্থ সংরক্ষণ কেন্দ্রের পরিচালক শাহ মো. আশরাফ সিদ্দিকী সিলেটটুডে টোয়েন্টিফোরকে বলেন, আমরা আগেই প্রজ্ঞাপন দিয়েছিলাম কোনো এলাকা লকডাউন ঘোষণা হলে সেই এলাকার বেসরকারি ব্যাংকগুলো বন্ধ থাকবে। তবে সরকারি কিছু সেবা চালু রাখার জন্যে সরকারি ব্যাংকের কয়েকটি শাখা চালু থাকবে। তবে সকল এটিএম বুথ খোলা থাকবে বলে জানান তিনি।

তিনি বলেন, এটিএম বুথ সমূহে পর্যাপ্ত পরিমাণ টাকা রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি সোনালী ব্যাংক, রুপালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, কৃষি ব্যাংক খোলা থাকবে।

করোনাভাইরাসের সংক্রামণ ঠেকাতে শনিবার (১১ এপ্রিল) থেকে সিলেট জেলাকে লকডাউন ঘোষণা করেছেন জেলা প্রশাসক।  

এরআগে গত বৃহস্পতিবার (০৯এপ্রিল) বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানায় যে, সরকার বা স্থানীয় প্রশাসন কোন এলাকায় লকডাউনের ঘোষণা দিলে সেইসব এলাকার ব্যাংক শাখাসমূহ বন্ধ থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.