তাহিরপুর প্রতিনিধি | ১১ এপ্রিল, ২০২০
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ২৪টি হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে তিনি উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা দিন মজুর কবির আহমদের পরিবারসহ ৭টি হতদরিদ্র পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেয়া হয় স্বেচ্ছাসেবক দলের মাধ্যমে।
এছাড়াও দুপুরে বাদাঘাট ইউনিয়ন বাদাঘাট সদর ও আশপাশের হতদরিদ্র, কর্মহীন ঠেলাগাড়ি, অটোরিকশা ও ভ্যান চালক ১৭টি পরিবারকে ত্রাণ পৌঁছে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী।
ত্রাণসামগ্রীর মধ্যে ছিল ১০কেজি চাল, ২কেজি আলু, ১কেজি পেঁয়াজ, ১কেজি লবণ, ৫০০ গ্রাম ডাল, ৫০০গ্রাম তেল।
এসময় উপস্থিত ছিলেন বাদাঘাট বাজার বনিক সমিতির সভাপতি সেলিম হায়দার, ছাত্রলীগ নেতা রাহাদ হায়দার প্রমুখ।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী বলেন, করোনাভাইরাসের প্রভাবে কাজ না পেয়ে হতদরিদ্র পরিবারের খোঁজ নিয়ে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। সহায়তা অব্যাহত থাকবে।