Sylhet Today 24 PRINT

জুড়ীতে লজ্জাবতী বানর উদ্ধার ও অবমুক্ত

জুড়ী প্রতিনিধি |  ১১ এপ্রিল, ২০২০

মৌলভীবাজারের জুড়ীতে খাদ্য সংকটে লোকালয়ে প্রবেশে করে একটি লজ্জাবতী বানর। পরে বানরটি উদ্ধার করেন স্থানীয় এক যুবক।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার নয়াবাজারে এই বিপন্ন লজ্জাবতী বানরটি দেকতে পান এলাকাবাসী। এ সময় দুদুল আহমেদ নামের একজন বানরটি উদ্ধার করেন। পরে সংবাদ কর্মী পরিবেশ কর্মীকে বিষয়টি জানান তিনি। পরে তাদের পরামর্শ অনুযায়ী এই বানরটি সুন্দরভাবে খাঁচায় আবদ্ধ করে রাখা হয়।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে মৌলভীবাজার ওয়াইল্ডলাইফ রেঞ্জকর্মকর্তা এবং লাঠিটিলা বন বিট কর্মকর্তা ফরেস্টার সালাউদ্দিন আহমেদ এবং হাসান আহমেদ এর নির্দেশনায় পাতারিয়া হিলস্ রিজার্ভ ফরেস্টের লাঠিটিলা বিটের লাঠিছড়া হলম্পা বাঁশমহালে এই লজ্জাবতী বানরটিকে অবমুক্ত করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.