Sylhet Today 24 PRINT

জৈন্তাপুর করোনাভাইরাস পরীক্ষার জন্য আরও ২ জনের নমুনা সংগ্রহ

জৈন্তাপুর প্রতিনিধি |  ১১ এপ্রিল, ২০২০

সিলেটের জৈন্তাপুর উপজেলা থেকে করোনাভাইরাস সনাক্তর জন্য নতুন আরও ২ জনের নমুনা সংগ্রহ করে সিলেটে পাঠানো হয়েছে। এ নিয়ে ৭ জনের নমুনা সংগ্রহ করেছে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। পূর্বের পাঠানো ১ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে এবং ৪ জনের রিপোর্টে এখনো আসেনি।

শনিবার (১১ এপ্রিল) জৈন্তাপুর উপজেলা করোনাভাইরাস সংক্রামণ মেডিকেল টিম বেশ কয়েক দিন থেকে জ্বর, কাশি, শরীরে ব্যথা নিয়ে ঘরে থাকা দুই ব্যক্তির বাড়ীতে গিয়ে নমুনা সংগ্রহ করেছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, শনিবার জৈন্তাপুর উপজেলা করোনাভাইরাস সংক্রামণ মেডিকেল টিম বেশ কয়েক দিন থেকে জ্বর, কাশি, শরীরে ব্যথা নিয়ে ঘরে থাকা দুই ব্যাক্তির বাড়ীতে গিয়ে নমুনা সংগ্রহ করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়। তাদেরকে বর্তমানে নিজ বাড়ীতে পর্যবেক্ষণে রাখা হয়েছ। এ পর্যন্ত ৭ জনের নমুনা সংগ্রহ করেছে। পূর্বের পাঠানো ১ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে এবং ৪ জনের একজনের রিপোর্ট জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এসে পৌঁছেনি।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও উপজেলা করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. মোহাম্মদ আমিনুল হক সরকার জানান, আজ আরও ২ জনের নমুনা সংগ্রহ করে সিলেটে প্রেরণ করা হয়েছে। পূর্বের ১ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। ৪ জনের মেডিকেল রিপোর্ট আমাদের কাছে এসে পৌঁছেনি। তবে এত আতঙ্কিত হওয়ার কিছুই নেই। সরকারের দেওয়া নিয়ম মেনে চলতে সবাইকে সচেতন করে তুলতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.