Sylhet Today 24 PRINT

মাধবপুরে আইন অমান্য করে দোকান খোলায় জরিমানা

মাধবপুর প্রতিনিধি |  ১২ এপ্রিল, ২০২০

হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রশাসনের নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় ৪টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১২ এপ্রিল) দুপরে কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার ভ্রাম্যমাণ আদালতে পরিচালনা করেন।

মাধবপুর পৌরসভা ২টি দোকান, ধর্মঘর ইউনিয়নের ধর্মঘর বাজার ১টি দোকান, চৌমুহনী ইউনিয়ন তুলসীপুর বাজারে ১টি দোকান আইন অমান্য করে খোলা রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালত তাদের জরিমানা করেন।

এদিকে প্রশাসনের নির্দেশ অমান্য করে কেউ যাতে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হন, এজন্য সকলকে সতর্ক করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার। উপজেলার বিভিন্ন বাজারে পুলিশ মোতায়েন করা হয়েছে। উপজেলা জুড়ে টহল দিচ্ছে পুলিশ ও স্থানীয় প্রশাসন।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার জানান, প্রশাসনের নির্দেশনা অমান্য করে যারা ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া যারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বেশি ধরবে তাদের আইনের আওতায় আনা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.