হবিগঞ্জ প্রতিনিধি | ০২ অক্টোবর, ২০১৫
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সৈয়দপুরে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ৩ যাত্রী নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটে।
হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার সাজিদুর রহমান জানান, শুক্রবার রাতে ঢাকা থেকে সিলেটগামী হানিফ পরিবহনের একটি বাস সৈয়দপুরে মহাসড়কে দায়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দেয়। এতে ঘটনস্থলেই ৩ যাত্রী নিহত হন। আহত হন কমপক্ষে ২০ জন।
খবর পেয়ে শেরপুর হাইওয়ে ও নবীগঞ্জ থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় আহতদের দ্রুত উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। নিহতদের লাশ নিয়ে যাওয়া হয় শেরপুর হাইওয়ে থানায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত হতাহতদের পরিচয় জানা যায়নি।