Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে নির্দেশনা অমান্য করায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

বিয়ানীবাজার প্রতিনিধি |  ১২ এপ্রিল, ২০২০

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা অমান্য করে সিলেটের বিয়ানীবাজার পৌরশহরের বিভিন্ন এলাকায় দোকান খোলা রাখায় ৫ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১২ এপ্রিল) সন্ধ্যায় পৌরশহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) খুশনূর রুবাইয়াত মৌমিতা এই অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) খুশনূর রুবাইয়াত মৌমিতা বলেন, সরকারি আদেশ অমান্য করে দোকান খোলা রাখায় তাদের জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে। যারাই আইন অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনী প্রদক্ষেপ নেয়া হবে। এসময় তিনি করোনা সংক্রমণ রোধে সকলকে ঘরে থাকার আহবান জানান।

অভিযানের সময় পুলিশ ও সেনাবাহিনীর টহল দল উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.