Sylhet Today 24 PRINT

করোনা উপসর্গ নিয়ে শ্রীমঙ্গলে ১ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক |  ১২ এপ্রিল, ২০২০

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরে করোনার উপসর্গ নিয়ে এক জন মারা গেছেন। কিছুদিন আগেই তিনি কাশি ও শ্বাসকষ্ট আক্রান্ত হন।

তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কি না তা জানতে নমুনা সংগ্রহ করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গত শুক্রবার রাতে শহরতলিতে এক আত্মীয়ের বাসায় মারা যান ওই ব্যক্তি।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন, ‘কিছুদিন আগে তিনি কাশি ও শ্বাসকষ্টের চিকিৎসা নিয়েছিলেন বলে তার পরিবারের লোকজন জানিয়েছে। তার হাত ও পা ফুলে গিয়েছিল। তার পরিবারের সবাইকে আপাতত বাসায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.