Sylhet Today 24 PRINT

লকডাউনের নির্দেশনা না মানায় সিলেটে ১ লাখ ২২ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক |  ১২ এপ্রিল, ২০২০

লকডাউনের নির্দেশনা না মানায় সিলেটে ৯৬টি মামলায় ১ লাখ ২২ হাজার ৭৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। রোববার লকডাউন ঘোষণার দ্বিতীয় দিনে সিলেট নগরী ও বিভিন্ন উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটরা অভিযান চালিয়ে এসব জরিমানা আদায় করেন।

সিলেট জেলা প্রশাসন সূত্রে জানা যায়, বিভিন্ন উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্বে ৩৩টি টিম লকডাউন নিশ্চিতে কাজ করছে। সেনাবাহিনী ও পুলিশবাহিনী সহযোগিতয় এসব টিম সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে নিয়মিত অভিযান পরিচালনা করছে।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

প্রসঙ্গত, শনিবার সিলেট জেলায় লকডাউন ঘোষণা করেন জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.