গোয়াইনঘাট প্রতিনিধি | ১২ এপ্রিল, ২০২০
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদের ঐচ্ছিক তহবিল থেকে সিলেটের গোয়াইনঘাটে আর্থিক অনুদান ও ত্রাণ বিতরণ করা হয়েছে।
রোববার (১২ এপ্রিল) দুপুর ২টায় গোয়াইনঘাট উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুস সাকিবের মাধ্যমে উপজেলার বিভিন্ন স্থানের অসহায় ও দুঃস্থদের মধ্যে এ আর্থিক অনুদান ও ত্রাণ বিতরণ করা হয়।
মন্ত্রী ইমরান আহমদের ঐচ্ছিক তহবিল হতে বিভিন্ন স্থানের ৬৫ জন দুস্থ ও অসহায়কে ৩ হাজার টাকা করে মোট ১ লক্ষ ৯৫ হাজার টাকা বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, পূর্ব জাফলং ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু, যুগ্ম সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র পাল ছানা, দপ্তর সম্পাদক মুজিবুর রহমান, সদস্য লুৎফুল হক, শফিকুর রহমান, সুবাস দাস, পশ্চিম জাফলং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজু, উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম প্রমুখ।