Sylhet Today 24 PRINT

জকিগঞ্জ থেকে ৮০০ পিস ইয়াবাসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক  |  ১৩ এপ্রিল, ২০২০

সিলেটের জকিগঞ্জ থেকে ৮০০ পিস ইায়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে রোববার বিকেল ৪টায় জকিগঞ্জের লাফনাকোনার মদিনানগর এলাকা থেকে তাকে  সাবিল আহমদ (৪৮) কে আটক করা হয়।

আটক সাবিল পূর্ব লাফনাকোনা গ্রামের ছকিন আলীর ছেলে। তার কাছ থেকে ৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান জানান, সাম্প্রতিক সময়ে করোনা পরিস্থিতি সামাল দিতে থানা পুলিশের কর্মব্যস্থতা বেড়ে গেছে। এ সুযোগে মাদক ব্যবসায়ীরা মাদকদ্রব্য ভারত থেকে এনে মজুদ করতে পারে, এমন গোয়েন্দা তথ্যে পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন জেলার সকল সীমান্তবর্তী থানার অফিসার ইনচার্জকে অভিযান পরিচালনার নির্দেশনা প্রদান করেছেন। এরই প্রেক্ষিতে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে।

সিলেট জেলার পুলিশ সুপার ফরিদ উদ্দিন বলেন, ‘করোনাভাইরাস মোকাবেলায় পুলিশের কার্যক্রম সর্বমহলে প্রশংসিত। এ সুযোগে দেশে যাতে মাদকের অবাধ বিস্তার না ঘটে সে লক্ষ্যে থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.