Sylhet Today 24 PRINT

ডিমবোঝাই ট্রাকের চাপায় স্কুলছাত্র নিহত

মাধবপুর প্রতিনিধি |  ১৩ এপ্রিল, ২০২০

হবিগঞ্জের মাধবপুরে ডিমবোঝাই ট্রাকের চাপায় সাহেদ মিয়া (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সে উপজেলার হরিতলা গ্রামের নুরুল ইসলামের ছেলে ও ড. মহিউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

সোমবার (১৩ এপ্রিল) ভোর ৬টায় উপজেলার হরিতলা বাদশা কোম্পানির পাশে এ ঘটনাটি ঘটে।

পরে ট্রাকটি পালানোর সময় ৩ কিলোমিটার দূরে বাখরনগর নামক স্থানে এসে উল্টে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, সাহেদ মিয়ার বাবার সাথে ঢাকা-সিলেট মহাসড়কের পাশ দিয়ে হেটে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী ট্রাকটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। চাপা দেওয়ার পরে জনতার হাত থেকে বাঁচতে দ্রুত গতিতে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে ৩ কিলোমিটার দূরে বাখরনগর নামক স্থানে এসে ট্রাকটি উল্টে যায়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.