Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে বিদ্যুৎ’র দাবিতে সড়ক অবরোধ

সুনামগঞ্জ প্রতিনিধি |  ০৩ অক্টোবর, ২০১৫

বিদ্যুৎ’র দাবিতে সুনামগঞ্জ-সিলেট সড়ক অবরোধ করেছে ৫টি গ্র্রামের মানুষজন। শুক্রবার দুপুর সাড়ে ৩টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ওই সড়কের চেচান নামক স্থানে দু’ঘন্টা সড়ক অবরোধ করে এলাকাবাসী।

স্থানীয় ও অবরোধকারীরা জানান, ছাতক উপজেলার চেচান, রাউলী, বাউর, খরসপুর ও ধনপুর এ ৫টি গ্রামের মানুষ বিদ্যুতের চরম ভোগান্তির শিকার হচ্ছে। এরই প্রতিবাদে ৫টি গ্রামের হাজার খানেক মানুষ রাস্তা নেমে আসে। দুপুর সাড়ে ৩টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সুনামগঞ্জ-সিলেট সড়কের চেচান নামক স্থানে সড়ক অবরোধ করে।

সড়ক অবরোদ চলাকালে গস্খামবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন, বাদল মিয়া, ফয়জুল ইসলাম তালুকদার, জুলহাস মিয়া প্রমুখ।বক্তারা বলেন, দু’একদিনের মধ্যে বিদ্যুৎ’র সমস্যার সমাধান না হলে আরও কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.