Sylhet Today 24 PRINT

সিলেটে কোয়ারেন্টিনে আরও ৬৮৭ জন

নিজস্ব প্রতিবেদক |  ১৩ এপ্রিল, ২০২০

সিলেটে নতুন করে কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন আরও ৬৮৭ জন। বর্তমানে সিলেটে হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন মোট ১৬১৪ জন। এছাড়া ১২ জনকে হোম কোয়ারেন্টিন থেকে মুক্তি দেওয়া হয়েছে।

রোববার (১২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয় ১০ মার্চ থেকে কোয়ারেন্টিনের হিসাব রাখা শুরু করে। গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে হোম কোয়ারেন্টিনে রাখাদের মধ্যে সুনামগঞ্জ ২৭৪ জন, হবিগঞ্জে ৯১ জন ও মৌলভীবাজারের ৩১৭ জন। এছাড়া হাসপাতালে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ৫ জন। এদের মধ্যে ৪ জন সিলেটের ও ১ জন হবিগঞ্জের।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় আরও ১২ জনকে কোয়ারেন্টিন থেকে মুক্তি দেওয়া হয়। সিলেট বিভাগে এখন পর্যন্ত মোট ৪ হাজার ৭০৭ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছিল। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩ হাজার ৯৩ জন।

সিলেট বিভাগে বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১৬১৪ জন। এর মধ্যে সিলেটে ৪৫ জন, সুনামগঞ্জে ৮৩১ জন, হবিগঞ্জে ১৮০ জন ও মৌলভীবাজারে ৫৫৮ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.