Sylhet Today 24 PRINT

দিরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা

দিরাই প্রতিনিধি  |  ১৩ এপ্রিল, ২০২০

সুনামগঞ্জের দিরাই পৌর শহরে ২ ব্যবসা প্রতিষ্ঠানকে ৫০ হাজার জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০ টায় দিরাই পৌর শহরের মধ্য বাজারের হ্যাপি বস্ত্রালয়কে ২০ হাজার ও হাবিব বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম নজরুল জাহান কাজল, পৌর কাউন্সিলর এবিএম মাসুম প্রদীপ, এএসআই সুমন অধিকারী, উপজেলা নির্বাহী কর্মকর্তার গোপনীয় সহকারী মোশারফ হোসেনসহ পুলিশের সদস্যরা।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. সফি উল্লাহ বলেন, গতকাল সুনামগঞ্জ জেলা লক ডাউন ঘোষণা করা হয়েছে। এই অবস্থায় সরকারি নির্দেশনা না মেনে দোকান খোলা রাখায় হ্যাপি বস্ত্রালয়কে ২০ হাজার ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও ভেজাল খাবার বিক্রির দায়ে হাবিব বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.