কমলগঞ্জ প্রতিনিধি | ১৩ এপ্রিল, ২০২০
ফাইল ছবি
করোনাভাইরাসের কারণে ১৯৬৫ সালের পর এই প্রথম মৌলভীবাজারের কমলগঞ্জে দুইশত বছরের ঐতিহ্যবাহী চড়কপূজা ও মেলা বাতিল ঘোষণা করা হয়েছে।
প্রতিবছর চৈত্র সংক্রান্তিতে ১৩ ও ১৪ এপ্রিল দুইদিন ব্যাপী বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চড়কপূজা ও মেলা অনুষ্ঠিত হয়। কিন্তু এ বছর লোকসমাগম সরকারের নিষেধাজ্ঞার কারণে আয়োজক কমিটি এই অনুষ্ঠান বাতিল ঘোষণা করেছে।
চড়কপূজা ও মেলা আয়োজক কমিটির সভাপতি অনিরুদ্ধ প্রসাদ রায় চৌধুরী বলেন, কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী ছয়চিরী দিঘীর পারে চড়কপূজাটি দুইশতবছর আগে থেকে চলে আসছে। প্রতিবছর ১৩ ও ১৪ এপ্রিল ২ দিনব্যাপী অনুষ্ঠিত হতো। এই চড়ক উৎসব দেখতে দেশের প্রত্যন্ত এলাকা থেকে হাজার হাজার লোকের ঢল নামে। চড়কপূজা উপলক্ষে বিশাল মেলায় হতো। কিন্তু সরকার নির্দেশে সকল ধরনে লোকসমাগম বন্ধ থাকায় এবারের চড়ক পূজা ও মেলা বাতিল করা হয়েছে। কারণ মেলায় ও চড়কপূজায় হাজার হাজার মানুষের ঢল নামে।