Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

কমলগঞ্জ প্রতিনিধি |  ১৩ এপ্রিল, ২০২০

মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগরে বিশেষ অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে, একটি আইসক্রিম কারখানা ও একই এলাকায় একটি করাতকল (স’মিল) চালানোর দায়ে জরিমানা করা হয়েছে। এসময় কারাখানা ও করাতকল মালিককে নগদ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (১৩ এপ্রিল) বেলা ২টায় সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম নাসরিন চৌধুরীর নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের যৌথ উপস্থিতিতে শমশেরনগর বিমানবন্দর সড়কে এ অভিযান চলে।

কমলগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম নাসরিন চৌধুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করে তা আদায়ের সত্যতা নিশ্চিত করে বলেন, এ সময়ে কোনভাবে আইসক্রিম কারখানা ও করাতকল চালু রাখা ঠিক নয়। তাছাড়া আইসক্রিম কারখানাও করাতকল একই সীমানা প্রাচীরের মধ্যে ছিল তাই জরিমানা করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.