Sylhet Today 24 PRINT

ভানুগাছের সবজি ও মাছের বাজার রেলওয়ে স্টেশন এলাকায় স্থানান্তর

কমলগঞ্জ প্রতিনিধি |  ১৩ এপ্রিল, ২০২০

দেশের গ্রাম অঞ্চলের অধিকাংশ হাট-বাজার সংকীর্ণ স্থানে থাকার ফলে হাট-বাজারে অবস্থানরত ক্রেতা বিক্রেতাদের মধ্যে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি থেকে যায়। এর প্রেক্ষিতে করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় গ্রামীণ হাট বাজারগুলোতে ক্রেতা বিক্রেতাগনের সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রয় বিক্রয় করা প্রয়োজন। সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রয়-বিক্রয় নিশ্চিত করার লক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার ভানুগাছ বাজারের সবজি ও মাছের বাজার স্থানান্তর করা হচ্ছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) থেকে ভানুগাছের সবজি ও মাছের বাজার ভানুগাছ রেলওয়ে স্টেশন এলাকায় স্থানান্তর করা হয়েছে।

এজন্য সোমবার (১৩ এপ্রিল) কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশন মাঠ পরিদর্শন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক।

এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আছলম ইকবাল মিলন, সাধারণ সম্পাদক এড. এএসএম আজাদুর রহমান, জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, পৌর কাউন্সিলর মোঃ আনোয়ার হোসেন, ভানুগাছ পৌর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক এড. মো. সানোয়ার হোসেনসহ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.