Sylhet Today 24 PRINT

লকডাউনের নির্দেশনা না মানায় সিলেটে ১ লাখ ৩৯ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক |  ১৩ এপ্রিল, ২০২০

লকডাউনের নির্দেশনা না মানায় সোমবার সিলেটের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১লাখ ৩৯ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ৯২টি মামলায় এই জরিমানা আদায় করা হয়।

সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার (গণমাধ্যম) মো. মেজবাহ উদ্দিন জানান, সোমবার ৩৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৩৩ টি ভ্রাম্যমান আদালত সিলেট নগরীহ বিভিন্ন উপজেলায় অভিযান চালায়। এসময় লকডাউনের নির্দেশনা অমান্য করে দোকানপাট খোলা ও বাইরে ঘুরাফেরার দায়ে ৯২ মামলায় ১ লাখ ৩৯ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়।
 
এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

প্রসঙ্গত, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গত রোববার সিলেট জেলাকে লকডাউন ঘোষণা করেন জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.