Sylhet Today 24 PRINT

নারায়ণগঞ্জ ফেরত যুবক শামসুদ্দিন হাসপাতালে কোয়ারেন্টিনে

নিজস্ব প্রতিবেদক |  ১৪ এপ্রিল, ২০২০

নারায়ণগঞ্জ থেকে ফেরত আসা এক যুবক করোনার লক্ষণ নিয়ে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে কোয়ারেন্টিনে আছেন।

মঙ্গলবার ভোরের দিকে তাকে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের ভর্তি করা হয়।

যুবকের নাম আব্দুল মান্নান (২৩)। তার বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায়।

শহীদ শামসুদ্দিন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র বিষয়টি নিশ্চিত করে বলেন, নারায়ণগঞ্জ ফেরত ওই যুবকের জ্বর, সর্দি ও কাশি রয়েছে।

তার নমুনা পরীক্ষার জন্য ওসমানী মেডিকেল কলেজের পরীক্ষাগারে পাঠানো হবে বলে তিনি জানান।

এ নিয়ে ১০ জন শহীদ শামসুদ্দিন হাসপাতালের কোয়ারেন্টিনে রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.