Sylhet Today 24 PRINT

তাহিরপুর নদীর পানি সেচে মাছ নিধন, এলাকায় পানির অভাব

তাহিরপুর প্রতিনিধি |  ১৪ এপ্রিল, ২০২০

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার কেন্দুয়া নদীতে রাতের বেলা পাম্প মেশিন চালিয়ে পানি সেচে মাছ নিধন করছে সংঘবদ্ধ একটি চক্র। গত কয়েকদিন ধরেই রাতে ৮থেকে ১০টি পানির পাম্প মেশিনের মাধ্যমে সেচ দিয়ে মাছ নিধন করছে তারা। পাম্প মেশিন গুলো রাতে চললেও দিনের বেলায় অদৃশ্য হয়ে যায়। ফলে এই এলাকায় পানির অভাব দেখা দিয়েছে। এই নদীর পানি সেচ দেওয়ায় এলাকার সর্বস্থরের জনসাধারণের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়ন চতুর্ভুজ-রামাশ্বেরপুর দুই গ্রামের মধ্যে অবস্থিত কেন্দুয়া নদীর একাংশে।

স্থানীয় জানান, কেন্দুয়া নদীর পানি দিয়ে কয়েক গ্রামের মানুষ গোসল করা থেকে শুরু করে নিত্য প্রয়োজনে ব্যবহার করে থাকেন। নদীটি শুকিয়ে মাছ ধরায় চতুর্ভুজ-রামাশ্বেপুর,ইমানপুর গ্রামের মানুষের পানির অভাব দেখা দিচ্ছে। কেউ কেউ আবার ওই নদীর পানির অভাবের কারণে গোসল করতে পারছেন না। এমন কি নিজেরদের নিত্য প্রয়োজনীয় পানির চাহিদা মিটাতে পারছে না।

এছাড়াও নদীর দুই পাড়ের তীর বেঙ্গে পড়া, নদীর আশে-পাশের ফসলী জমি নষ্ট হওয়া থেকে শুরু করে কয়েক গ্রামের মানুষ চলাচলের গুরুত্বপূর্ণ বাঁশের সেতুটি ভেঙ্গে যাওয়ার আশংকা রয়েছে বলে স্থানীয়রা জানান।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আজহার আলী বলেন, এই বিষয়টি আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করেছি। আমি অনেকবার নিষেধ করার পরও কোন কাজ হয়নি।

এই ব্যাপারে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জী জানান, এই বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.