Sylhet Today 24 PRINT

চাল চুরির বিরুদ্ধে সিলেটে যুব ইউনিয়নের প্রতিবাদ

সিলেটটুডে ডেস্ক |  ১৪ এপ্রিল, ২০২০

দেশের নিম্নআয়ের মানুষ ও গরীবদের জন্য বরাদ্দকৃত সরকারি ত্রাণসামগ্রী লুটপাটের প্রতিবাদে সিলেটে যুব ইউনিয়নের উদ্যোগে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করা হয়। 

মঙ্গলবার (১৪ এপ্রিল) বেলা ১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সামাজিক দূরত্ব মেনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি পেশ করা হয়। এসময় উপস্থিত ছিলেন যুব ইউনিয়ন সিলেট জেলার সাধারণ সম্পাদক নিরঞ্জন দাস খোকন, সহসাধারণ সম্পাদক এস কে শাকিল, সাংগঠনিক সম্পাদক শাহজালাল সুমন, যুবনেতা সন্দ্বীপ দেব প্রমুখ।

এসময় নেতৃবৃন্দ বলেন, ‘করোনাভাইরাসের কারণে দেশ আজ ভয়াবহ সংকটে। সেই সংকটে দেশের নিম্নআয়ের শ্রমিক ও দরিদ্র মানুষ আছেন সবচেয়ে কষ্টে। সরকার যে ত্রাণ সামগ্রী দিচ্ছে তাও অপ্রতুল। কিন্তু সেই ত্রাণ সামগ্রীও সরকারি দলের নেতারা লুট করে নিচ্ছেন। অবিলম্বে এই লুটপাটের সাথে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’

এসময় নেতৃবৃন্দ আরও বলেন , ‘এখনো দেশের বেশিরভাগ নি¤œআয়ের মানুষের ঘরে পৌঁছেনি সরকারি ত্রাণসামগ্রী। তাই এসব মানুষের হাতে দ্রুতসময়ের মধ্যে সরকারি উদ্যোগে খাদ্য সহায়তার ব্যবস্থা করতে হবে।’

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.