Sylhet Today 24 PRINT

‌‘সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ গড়’ : আন্তর্জাতিক অহিংস দিবসের আহ্বান

নিজস্ব প্রতিবেদক |  ০৩ অক্টোবর, ২০১৫

'সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ গড়ি' শ্লোগানকে সামনে রেখে সিলেটে উদযাপিত হলো ‘আন্তর্জাতিক অহিংস দিবস- ২০১৫।

শনিবার দুপুরে সুশাসনের জন্য নাগরিক (সুজন), এক বাংলাদেশ ও দি হাংগার প্রজেক্টের উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন সুজন'র সিলেট শাখার সভাপতি ফারুখ মাহমুদ চৌধুরী, সম্মিলিত নাট্য পরিষদের সম্পাদক রজন কান্তি গুপ্ত, জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট ছমিউল হকসহ অন্যান্যরা।

মানববন্ধনে বক্তারা বলেন, জাতিসংঘ ২০০৭ খ্রিষ্টাব্দে ২রা অক্টোবরকে আন্তর্জাতিক অহিংস দিবস হিসেবে ঘোষনা দিলেনও দেশে প্রথমবারের মতো দিবসটি পালন করা হচ্ছে।

সমাজ ও রাষ্ট্রে শন্তি প্রতিষ্ঠার লক্ষে দিবসটি তাৎপর্য উপলব্ধি প্রয়োজন। হিংসা হানাহানি ভুলে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে দেশ সেবায় উদ্বুদ্ধ হতে সবার প্রতি আহ্বান জানান বক্তারা।

পরে একটি শান্তি শোভাযাত্রা নগরীরর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.