Sylhet Today 24 PRINT

করোনায় একসাথে মানুষের পাশে সাংস্কৃতিক জোট ও নাট্য পরিষদ

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৫ এপ্রিল, ২০২০

১৪২৭ বঙ্গাব্দের প্রথমদিনেই করোনা মোকাবেলায় একসাথে যাত্রা শুরু করেছে সিলেট সম্মিলিত সাংস্কৃতিক জোট এবং সম্মিলিত নাট্য পরিষদ সিলেট। গত কয়েকদিন ধরে সিলেটের সংস্কৃতি অঙ্গণের এই দুই অভিভাবক সংগঠন পৃথকভাবে মানুষের সহায়তায় কাজ করে আসছিল।

সংগঠকরা জানান, পৃথক প্লাটফর্মে কাজ করায় তাদের মধ্যে সমন্বয় হচ্ছিল না। এরকম ভাবনায় মঙ্গলবার সিলেট কবি নজরুল অডিটোরিয়াম প্রাঙ্গণে সিলেট সম্মিলিত সাংস্কৃতিক জোট এবং সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের নেতৃবৃন্দ বিভিন্ন সংগঠনের সংস্কৃতিকর্মীদের একসাথে কাজ শুরু করেন।

এখন থেকে বৃহত্তর সিলেটের প্রাচীন দুটি সংগঠন ঐক্যবদ্ধ হয়েই করোনা ভাইরাসের বিরুদ্ধে তাদের কৌশল ঠিক করে নেবে, উভয় সংগঠনই তাদের স্ব স্ব সামর্থ দিয়ে ঐক্যবদ্ধ হয়েই আগামির করোনামুক্ত বাংলাদেশ বির্নিমানের কাজ করে যাবে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন, সভাপতি মিশফাক আহমদ মিশু, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, সিলেট সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আমিনুল ইসলাম লিটন, সহ সভাপতি ও কেন্দ্রীয় সদস্য শামসুল আলম সেলিম, সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.