Sylhet Today 24 PRINT

শাল্লার ওই বৃদ্ধাকে দেখে আসলেন ইউএনও

সুনামগঞ্জ প্রতিনিধি  |  ১৫ এপ্রিল, ২০২০

করোনা সন্দেহে বৃদ্ধা মাকে ঘর থেকে বের করে দিল ছেলেরা- এই শিরোনামে সংবাদ প্রকাশের পর উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ খাদ্য সামগ্রী পাঠানোর পর এবার ওই বৃদ্ধাকে দেখতে গিয়েছিলেন শাল্লা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-মুক্তাদির হোসেন।

বুধবার সকালে শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের গিয়ে বৃদ্ধা অমর্ত্য বালা দাশকে দেখে আসেন তিনি। এসময় তিনি ছেলেদের কঠোরভাবে নির্দেশনা প্রদান করে এমন ঘটনা দ্বিতীয়বার না হওয়ার এবং বৃদ্ধা মায়ের কোন রকমের প্রয়োজনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি।

জানা যায়, মঙ্গলবার সকালে শাল্লা উপজেলার নিয়ামতপুর গ্রামের ৯০ বছরের মহিলা অমর্ত্য বালা দাশকে ঢাকা ফেরত গার্মেন্টস কর্মীর বাড়িতে যাওয়া ঘর থেকে বের করে দেয় ছেলেরা। এর বিভিন্ন গণমাধ্যমে এ সংবাদ প্রকাশ পাওয়া পর শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ ওই মায়ের জন্য খাবার পাঠান এবং ছেলেদের সর্তক করে দেন। তারপর আজ বুধবার সকালে ওই মহিলার বাড়িতে উনাকে সব ধরনের সাহায্য সহযোগিতার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-মুক্তাদির হোসেন বলেন, আমি উনার সাথে দেখা করে এসেছি, উনি এখন ভালোই আছেন ছেলেদের বাড়িতে রয়েছে। আমি ছেলেদের সর্তক করে দিয়েছি। আমরা এমন ঘটনার পুনরাবৃত্তি হোক সেটা চাইবো না।

তাছাড়া বিভিন্ন মিডিয়া ওই মহিলাকে ভারসাম্যহীন বলার বিষয়ে তিনি বলেন, তিনি ভারসাম্যহীন না, তিনি সুস্থ আছেন বয়সের ভারে একটু ভুল বোঝাবুজি হয়েছে সেটা আমরা শেষ করে দিয়েছি। তাছাড়া উনার কোন রকমের চিকিৎসার প্রয়োজন হলেও আমরা তাকে সহযোগিতা করবো বলে জানান তিনি।  
 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.