Sylhet Today 24 PRINT

শায়েস্তাগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি |  ১৫ এপ্রিল, ২০২০

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে এক কিশোরীকে (১৩) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) শায়েস্তাগঞ্জ ইউনিয়নের লাদিয়া গ্রামে এই ঘটনা ঘটে। এই গ্রামের মৃত রহমত উল্লাহের ছেলে রুবেল মিয়া (২৫) ওই কিশোরীকে ধর্ষণ করেছেন বলে কিশোরীর পরিবারের অভিযোগ।

জানা যায়, মঙ্গলবার রাতে তার চাচার ঘরে যেতে চাইলে রুবেল ওই কিশোরীকে মুখে গামছা বেধে পার্শ্ববর্তী হালিয়া বিলে নিয়ে ধর্ষণ করে। পরে মেয়েটির চিৎকার শুনে বাড়ির লোকজন গিয়ে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।

শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পাওয়ার সাথে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং যার বিরুদ্ধে অভিযোগ তাকেও ধরতে অভিযান চলছে। তবে এখনো ভিকটিমের পক্ষ থেকে মামলা দেয়া হয়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.