Sylhet Today 24 PRINT

কাউন্সিলর লায়েকের সাথে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই

সিলেট মহানগর আওয়ামী লীগের বিবৃতি

সিলেটটুডে ডেস্ক |  ১৫ এপ্রিল, ২০২০

সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েকের বিরুদ্ধে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে সিলেট মহানগর আওয়ামী লীগের।

কাউন্সিলের লায়েকের বাসা থেকে সিটি করপোরেশনের খাদ্য ফান্ডের চাল উদ্ধার নিয়ে সমালোচনার প্রক্ষিতে বুধবার মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে প্রেরিত এক বিবৃতিতে এমনটি দাবি করা হয়।

সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ এবং সাধারন সম্পাদক অধ্যাপক জাকির হোসেন সাক্ষরিত বিবৃতিতে বলা হয়, সিলেট সিটিকর্পোরেশনের ৩নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েক’র বিরুদ্ধে অনৈতিক খবর স্হানীয় ও জাতীয় মিডিয়া সহ সোসাল মিডিয়ায় ব্যাপক প্রচারিত হয় এবং অনেক মিডিয়ায় তাকে আওয়ামীলীগ সমর্থিত বলে তুলে ধরেছে। ফলে বিষয়টি আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতৃত্বের গোচরিভূত হয় এবং সার্বিক খোঁজখবর নিয়ে এই বিষয়ে তারা সুনিদির্ষ্ট রাজনৈতিক দিক নির্দেশনা প্রদান করেছেন।

তদপ্রেক্ষিতে আমরা জানাচ্ছি যে, কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েক সিলেট মহানগর আওয়ামী লীগ বা তার কোন ওয়ার্ড/মহল্লা কমিটির কার্যকরি সদস্য বা সাধারণ সদস্য নন। তিনি নগর আওয়ামী লীগের কোন অঙ্গ বা সহযোগী সংগঠনের কোন পদ-পদবিতে থাকলে কেন্দ্রের নির্দেশনা মোতাবেক তাকে সে পদ-পদবি থেকে সেই অঙ্গ বা সহযোগী সংগঠন কর্তৃক অব্যাহতি প্রদান করতে হবে। তার বিরুদ্ধে প্রকাশিত ও আনিত কোন অভিযোগের দায়-দায়িত্ব আওয়ামীলীগ পরিবার বহন করবে না। আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সবাইকে আইনানুগ বিধি মেনে চলতে হবে এটা আওয়ামী সভানেত্রী, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ। আইন অমান্যকারী ও নিয়ম-বিধি ভঙ্গকারী ব্যক্তিকে অবশ্যই আইনানুগ পরিস্হিতি মোকাবিলা করতে হবে। জয় বাংলা। জয় বঙ্গবন্ধু।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.