Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাটে কৃষকদের দ্রুত ধান কাটার আহ্বান

গোয়াইনঘাট প্রতিনিধি |  ১৫ এপ্রিল, ২০২০

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। এখন চলছে ধান কাটার কাজ।

গোয়াইনঘাটের হাওরে এবার ৭৭৯০ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে।  ইতোমধ্যে উপজেলার বিভিন্ন স্থানের ৩৩০০ হেক্টরধান কেটে ঘরে তোলা হয়েছে। বাকীধানগুলো কাটতে  কৃষকের পাশে দাড়িয়েছে প্রশাসন ও কৃষি বিভাগ।

বুধবার গোয়াইনঘাটের উপজেলা কৃষি বিভাগ আকস্মিক বন্যা, কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষায় ৭০-৮০% ধান পেকে গেলে তা কাটার জন্য পরামর্শ প্রদান করে প্রচারণা চালায়। কৃষকদের দ্রুত ধান কাটতে কৃষি শ্রমিকের পাশাপাশি কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে ধান কাটার আহ্বানও জানানো হয়।

যন্ত্রের সাহায্যে ধান কাটায় উদ্বুদ্ধ করতে কৃষকের মাঠ পরিদর্শনে গিয়ে এ বছরের
সববরাহকৃত যন্ত্রের মাধ্যমে ধান কর্তনের উদ্বোধন করেন গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুস সাকিব।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মোঃ সুলতান আলী, উপ-সহকারি কৃষি অফিসার ও সংশ্লিষ্ট ব্লকের এসএএও মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

সামাজিক দূরত্ব বজায় রেখে সমবেত কৃষকদের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, সরকার দ্রুত বোরো ধান কর্তনের জন্য কৃষি প্রণোদনার মাধ্যমে কম্বাইন্ড হারভেস্টার সরবরাহ করছে। কৃষকদের কল্যানে সরকার সব ধরণের সহযোগীতা অব্যাহত রয়েছে। তিনি বলেন, কৃষকদের ধান কাটার সুবিধার্থে গোয়াইনঘাট উপজেলায় ৯ টি সচল কম্বাইন্ড হারভেস্টার রয়েছে। এসময় তিনি মরণব্যাধি করোনা ভাইরাস সংক্রমণরোধে সকল কৃষককে সরকারি নির্দেশিত নিয়ম মেনে সাবধানে কাজ করতে কৃষকদের অনুরোধ করেন তিনি।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সুলতান আলী বলেন, হাওর এলাকাসহ যেখানে বোরো ধান আছে ৭০-৮০% পেকে গেলে দ্রুত কর্তন করে ফেলতে হবে। এ বিষয়ে উপজেলা কৃষি অফিস বিভিন্ন মাধ্যমে প্রচার চালিয়ে যাচ্ছে। কেউ যদি কৃষি শ্রমিক না পান এবং কম্বাইন্ড হারভেস্টার দিয়ে ধান কাটতে চান তাহলে উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ করেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.