Sylhet Today 24 PRINT

ডা. মঈনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সিলেটটুডে ডেস্ক |  ১৫ এপ্রিল, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন- এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, এই মহৎপ্রাণ চিকিৎসক নিজের জীবনের ঝুঁকি নিয়ে মানুষকে চিকিৎসাসেবা দিয়ে গেছেন। দেশ ও জাতি তার এই ত্যাগ মনে রাখবে।

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ বলেন, ‘চিকিৎসকের মৃত্যুর খবর পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর সমবেদনা প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন মরহুমের পরিবারের সকল দায়-দায়িত্ব সরকার নেবে। একই সঙ্গে চিকিৎসকদের জন্য যে বীমা ঘোষণা করা হয়েছে, মরহুমের পরিবার সেটা যেন দ্রুত পান প্রধানমন্ত্রী সে বিষয়েও আশ্বস্ত করেছেন।’ একই সঙ্গে করোনারোগীদের চিকিৎসা নিয়োজিত সকল স্বাস্থ্যকর্মীদের পাশে আছেন বলেও প্রধানমন্ত্রী জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.