Sylhet Today 24 PRINT

ক্ষুধার্ত মানুষ রাস্তায় আমি ঘরে থাকি কী করে

সিলেটটুডে ডেস্ক |  ১৫ এপ্রিল, ২০২০

বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী বলেন, করোনার বিস্তার রোধে লকডাউনে থাকা অসহায় মানুষ পেটের ক্ষুধা সহ্য করতে না পেরে, সাহায্যের আশায় রাস্তায় নেমেছেন। এ অবস্থায় আমি ঘরে বসে থাকি কি করে। তাই আমার সামর্থ্য অনুযায়ী সাহায্য নিয়ে আমিও পথে পথে ঘুরছি। এই দুর্যোগে সম্মিলিত প্রচেষ্টাই পারে এইসব অনাহারে থাকা মানুষদের খাদ্যের অভাব দূর করতে।

বুধবার (১৫ এপ্রিল) কর্মহীন, দরিদ্র ও অসহায়দের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের অষ্টম দিনে ছাতকে বিভিন্ন এলাকায় রিকশাচালক, ভিক্ষুক ভ্যান চালকসহ অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ও আর্থিক সাহায্য বিতরণ করেন তিনি।

মিজান চৌধুরী বলেন, করোনা ভয়ানক রূপ নিচ্ছে, কে কখন কার মধ্যে আক্রান্ত তার কোন ধারণা মিলছে না। এসব কিছু উপেক্ষা করে আমার প্রাণের মায়া ত্যাগ করে ছুটে চলেছি মানুষের দুয়ারে দুয়ারে।

তিনি বলেন, এই দুর্যোগ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করতে হবে, আর সেটি হলো সবাইকে সচেতন হয়ে ঘরে থাকতে হবে এবং বেশী বেশী সাবান পানি দিয়ে হাত ধুতে হবে। সবাইকে মনে রাখতে হবে একাত্তরে যুদ্ধ করে দেশকে পাক-হানাদার বাহিনী থেকে মুক্ত করা হয়েছিল আর এখন ঘরে থেকে দেশকে করোনা মুক্ত করতে হবে।

খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের অষ্টম দিনে ছাতক উপজেলার বিভিন্ন জায়গাতে খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি।

উল্লেখ্য, করোনা মহামারিতে গত ৭ এপ্রিল থেকে সুনামগঞ্জের ছাতক-দোয়ারাবাজার উপজেলার ২২টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১০হাজার মানুষে মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ শুরু করেছিলাম যা পর্যায়ক্রমে অব্যাহত থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.