নিজস্ব প্রতিবেদক | ১৬ এপ্রিল, ২০২০
সিলেটে নতুন করে হোম কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন আরও ৩২০ জন। এছাড়া ২০ জনকে হোম কোয়ারেন্টিন থেকে মুক্তি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয় ১০ মার্চ থেকে কোয়ারেন্টিনের হিসাব রাখা শুরু করে। গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে হোম কোয়ারেন্টিনে রাখাদের মধ্যে সিলেটে ৪০ জন, সুনামগঞ্জ ১১৭ জন, হবিগঞ্জে ১৩৯ জন ও মৌলভীবাজারে ২৪ জন।
গত ২৪ ঘন্টায় আরও ২০ জনকে কোয়ারেন্টিন থেকে মুক্তি দেওয়া হয়। এর মধ্যে সুনামগঞ্জের ১৫ জন, হবিগঞ্জের ২ জন ও মৌলভীবাজারের ৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সিলেট বিভাগে বর্তমানে মোট হোম কোয়ারেন্টিনে রয়েছেন ২০৯১ জন। এর মধ্যে সিলেটে ১৩৩ জন, সুনামগঞ্জে ৯৮৫ জন, হবিগঞ্জে ৩২০ জন, মৌলভীবাজারে ৬৫৩ জন।
সিলেট বিভাগে এখন পর্যন্ত মোট ৫ হাজার ২০১ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩ হাজার ১১০ জন।