Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

নিজস্ব প্রতিবেদক |  ১৬ এপ্রিল, ২০২০

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে জরিমানা করছে র‍্যাব।

বুধবার (১৫ এপ্রিল) বেলা আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা মোতাবেক সরকারি আইন অমান্য করায় মৌলভীবাজারের গুজারাই গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে মো. জুনায়েদ (২৮) কে ৩শ টাকা, একই গ্রামের মোখলেছুর রহমানের ছেলে মো. রিপন (২৬) কে ২শ টাকা ও মো. ইউসুফ আলীর ছেলেকে মো. বিল্লাল (৩০) কে ২শ টাকা জরিমানা করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.