Sylhet Today 24 PRINT

মাধবপুরে হাওরে বজ্রপাত, কৃষকের মৃত্যু

মাধবপুর প্রতিনিধি |  ১৭ এপ্রিল, ২০২০

হবিগঞ্জের মাধবপুরে গরুর জন্য ঘাস কাটতে হাওরে গিয়ে বজ্রপাতে সিরাজ উদ্দিন(৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাতটার দিকে উপজেলার শাহজাহান ইউনিয়নের উত্তর সুরমা গ্রামের পশ্চিমে হাওরে এ ঘটনা ঘটে।

সিরাজ উদ্দিন উত্তর সুরমা গ্রামের মৃত সাজউদ্দিনের ছেলে।

সিরাজ মিয়ার ভাগ্নে আবু কালাম মিয়া জানান, কৃষক সিরাজ মিয়া শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে গ্রামের পাশের হাওরে গরুর জন্য ঘাস কাটতে যান। হঠাৎ বৃষ্টিসহ বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতে ঘটনাস্হলে তিনি মারা যান। পরে খবর পেয়ে স্বজনরা লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.