Sylhet Today 24 PRINT

মাধবপুরের ধর্মঘর ইউনিয়নে চাল বিতরণ

মাধবপুর প্রতিনিধি |  ১৮ এপ্রিল, ২০২০

হবিগঞ্জের মাধবপুরে ধর্মঘর ইউনিয়নের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের বরাদ্দকৃত চাল বিতরণ করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) সকালে ধর্মঘর ইউনিয়নের ২০৫ জন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলার সমাজসেবা কর্মকর্তা সোলায়মান মজুমদার, ১নং ধর্মঘর ইউনিয়নের চেয়ারম্যান সামছুল ইসলাম কামাল, ট্যাগ অফিসার মাধবপুর থানা সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন, সাংবাদিক হামিদুর রহমান, জাকির হোসেন, ইউপি সদস্য আশিকুর রহমান মামুন, আব্দুল মতিন, কামালউদ্দিন, আব্দুস সালাম, শফিকুল ইসলাম, শাহাবুদ্দিন।

বিজ্ঞাপন

মাধবপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোলায়মান মজুমদার বলেন, করোনা পরিস্থিতির কারণে কর্মহীন অসহায়, সুবিধাবঞ্চিত মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের বরাদ্দকৃত চাল পৌঁছে দেওয়া হয়েছে। এ সময় করোনা প্রতিরোধে সবাইকে ঘরে অবস্থানের জন্যও পরামর্শ দেওয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.