Sylhet Today 24 PRINT

দিরাইয়ে ২ জনের আত্মহত্যা

দিরাই প্রতিনিধি |  ০৩ অক্টোবর, ২০১৫

দিরাইয়ে বিষপান করে ও গলায় রশি দিয়ে ২ জনের আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। একজন উপজলার চরনারচর ইউনিয়নের গোপালপুর গ্রামের জরদা মজুমদারের ছেলে জনি মজুমদার(১৮)।

গতকাল বিকাল ৩ টায় বাড়ির লোকদের অগোচরে সে বিষপান করে। পরিবারের লোকজন তাকে সন্ধ্যা ৭ টায় দিরাই হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।সিলেট যাওয়ার পথে পাথারিয়া নামক স্থানে জনি মজুমদার মারা যায় বলে তার পরিবারের লোকজন জানিয়েছেন। আত্মহত্যার সঠিক কারন জানা যায় নি।

অপরজন কুলঞ্জ ইউনিয়নের হাতিয়া(শ্যামনগর) গ্রামের জাফর মিয়ার মেয়ে মুন্নি বেগম(১৩)।শুক্রবার দুপুর ১২ টায় মা বাবা নানার বাড়ি থাকার ফাঁকে খালি বাড়িতে গলায় রশি দিয়ে ঘরের তীরের সাথে সে আত্মহত্যা করে। মা বাবা বাড়িতে ফিরে এসে বসতঘরের দরজা বন্ধ পেয়ে ডাকাডাকি করলে কোন সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙ্গে দেখে সে আত্মহত্যা করেছে।

এ ব্যাপারে দিরাই থানার এস আই শাহ আলম ভুইয়া জানান,খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থলে যাই। পরিবারের লোকদের কোন অভিযোগ না থাকায় স্থানীয় চেয়ারম্যান আহাদ মিয়ার মাধ্যমে তাকে দাফন করা হয়েছে।

এ বিষয়ে দিরাই থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.