Sylhet Today 24 PRINT

কুলাউড়ায় কর্মহীন মানু‌ষের জন্য ফ্রি সব‌জি বাজা‌র

কুলাউড়া প্রতিনিধি |  ১৮ এপ্রিল, ২০২০

ক‌রোনায় দূ‌র্যোগকালীন সময় কর্মহীন মানু‌ষের জন্য ফ্রি সব‌জি বাজা‌র বসিয়েছে ক‌রে‌ছে কুলাউড়ার বরমচাল উচ্চ বিদ্যালয় ও ক‌লে‌জের এস.এস.‌সি. ২০০৩ ব্যা‌চের শিক্ষার্থীরা।

দেশ ও প্রবাসে অবস্থানরত ২০০৩ ব্যাচের শিক্ষার্থীদের সহযোগিতায় এই সবজি বাজার থেকে গরীব, অসহায় ও দুঃস্থ এবং নিম্ন আয়ের কর্মহীন প্রায় ১ হাজার মানুষ সবজি সংগ্রহ করেছেন। ফ্রি এই সবজি বাজারে প্রতিটি প্যাকেটে ছিলো আলু, টমেটো, বেগুন, মিষ্টি কুমড়া, কুমড়া ও কাঁচামরিচ। প্রতিটি পরিবার প্রায় ৫ কেজি করে সবজি পেয়েছেন।

শ‌নিবার (১৮ এ‌প্রিল) সকাল ৯টা থে‌কে উপজেলার বরমচাল উচ্চ বিদ্যালয় ও ক‌লে‌জ মা‌ঠে সামা‌জিক দূরত্ব বজায় রে‌খে ‌ফ্রি সব‌জি বাজার বণ্টন করা হয়। এর আ‌গে তাঁদের উদ্যােগে প্রায় আড়াই'শ প‌রিবা‌রের ম‌ধ্যে ৫ কে‌জি চাল, ২ কে‌জি আলু, ১ লিটার তেল, ১ কে‌জি মসুরী ডাল, ২ কে‌জি পিয়াজ, ১ কে‌জি লবন , ১ পিছ সাবানসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এস.এস.‌সি ব্যা‌চের এই আ‌য়োজ‌নে সা‌র্বিক সহ‌যোগীতায় ছি‌লেন সাংবা‌দিক সাইদুল হাসান সিপন, সাংবা‌দিক এনামুল আলম, ইউ‌পি সদস্য আশরাফুল ইসলাম রা‌জিব, কুলাউড়া উপ‌জেলা যুবলী‌গের সাংগঠ‌নিক সম্পাদক প্রভাষক আহসান রাব্বী মিরাজ, আ‌মে‌রিকা প্রবাসী নাজমুল হো‌সেন, মুনিমুর রহমান বাবর, পর্তুগাল প্রবাসী অদুদ মিয়া সুমন, লন্ডন প্রবাসী তায়েফ খান, দুবাই প্রবাসী মাহফুজুর রহমান ইকবাল, করিম আহমেদ, ব্যবসায়ী হাসান আহমদ লিটন, সিএইচ সিপি শেখ ইব্রাহীম আলী, কাতার প্রবাসী ফখরুল ইসলাস, কু‌য়েত প্রবাসী হেলাল আহমদ, সৌ‌দি প্রবাসী শামীম আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.