নিজস্ব প্রতিবেদক | ০৩ অক্টোবর, ২০১৫
নগরীর শহাজালাল সেতুর পাশ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ৮ টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
প্রাথমিক অবস্থায় নিহতের নাম পরিচয় জানা যায় নি। তবে তার বয়স আনুমানিক ২৫ বছর হবে বলে জানিয়েছে পুলিশ। যুবকের কোমর ও উরুতে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
কতোয়ালি থানা পুলিশ সূত্রে জানা যায়, শাহজালাল ব্রিজের পাশে একটি রক্তাক্ত মরদেহ পড়ে আছে এমন খবর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এরপর ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। যুবকের পরণে নীল শার্ট, বাদামী রঙের প্যান্ট ও জুতা রয়েছে বলে জানায় পুলিশ।
সিলেট কোতোয়ালী থানার ওসি সুহেল আহমদ জানান- যুবকটির শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। কারা তাকে হত্যা করেছে তা খুঁজে বের করার চেষ্টা চলছে।