Sylhet Today 24 PRINT

মারা যাওয়া কানাইঘাটের যুবকের করোনা ছিল না

নিজস্ব প্রতিবেদক |  ১৯ এপ্রিল, ২০২০

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা যাওয়া কানাইঘাটের সেই যুবক করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না। পরীক্ষার ফলাফলে তার শরীরে করোনাভাইরাস ধরা পড়েনি।

শনিবার (১৮ এপ্রিল) ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের তার শরীরের নমুনা পরীক্ষা সম্পন্ন হয়েছে।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার সকাল ৯টায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবক মারা যান। নিহতের বাড়ি সিলেট জেলার কানাইঘাট পৌরসভার বায়ুমপুর গ্রামে। গত শুক্রবার রাতে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শামসুদ্দিন হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে তাকে ভর্তি করা হয়েছিল। শনিবার বিকেলে সংক্রমণ বিধি অনুযায়ী জানাজা শেষে তাকে দাফন করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.