Sylhet Today 24 PRINT

শায়েস্তাগঞ্জে আইন অমান্য করায় ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি |  ১৯ এপ্রিল, ২০২০

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় সরকারি নির্দেশনা না মেনে দোকান খোলা রাখায় নয়টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৮ হাজার ৬০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৯ এপ্রিল) সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন হাট-বাজারে অভিযান চালিয়ে এসব জরিমানা করেন হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসিন আরাফাত রানা।

জানা যায়, শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদনগর বাজারে তাহের ক্লথ স্টোর ১ হাজার, আব্দুল হামিদ কাপড় দোকান ২ হাজার, সুমি ফ্যাশন ২ হাজার, রাজু জুয়েলার্স ৫শ কামাল সিকদারের জুতার দোকান ১ হাজার ৫০০, কাজল মিয়ার লেপের দোকান ২শ, স্টেশন রোডের সেলিম হার্ডওয়ারকে ১ হাজার, নুরপুর ইউনিয়নের সুতাং বাজারে শরিফ টেলিকমকে ২শ ও বাঁশ ব্যবসায়ী আব্দুল আজিজকে ২শ টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসিন আরাফাত রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, দণ্ডবিধি ১৮৬০ এর ২৭১ ধারায় তাদেরকে জরিমানা করা হয়েছে।
দেশের স্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.