Sylhet Today 24 PRINT

জুড়ীতে লকডাউন অমান্য করে বিয়ে, বরকে জরিমানা

জুড়ী প্রতিনিধি |  ১৯ এপ্রিল, ২০২০

জুড়ীতে আইন অমান্য করে বিয়ে করতে আসেন বর। খবর পেয়ে অভিযান পরিচালনা করে বরকে ৫ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অসীম চন্দ্র বনিক।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এই ঘটনা ঘটে।

জানা যায়, কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের ভাতাইয়া গ্রামের বাসিন্দা ফুল মিয়ার পুত্র জসিম মিয়া লকডাউন অমান্য করে বিয়ে করতে আসেন জুড়ীর বাহাদুরপুর গ্রামে। এ সময় সেখানে জনসমাগমের সৃষ্টি হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিয়ে বাড়ীতে গিয়ে দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় বরকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

বিজ্ঞাপন

এর সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অসীম চন্দ্র বনিক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.