Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাটে আওয়ামী লীগ নেতার খাদ্যসামগ্রী বিতরণ

গোয়াইনঘাট প্রতিনিধি |  ১৯ এপ্রিল, ২০২০

গোয়াইনঘাট উপজেলার সালুটিকর বাজারে গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. গোলাপ মিয়ার নিজস্ব তহবিল থেকে ৫ হাজার ৬০০ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

রোববার (১৮ এপ্রিল) উপজেলার ১০টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৫ হাজার ৬০০জন মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান।

তিনি বলেন, করোনা ভাইরাসের সংক্রমণরোধে সরকারের উদ্যোগ ও প্রচেষ্টা অব্যাহত আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি মুহূর্তেই করোনা সংক্রমণ থেকে জাতিকে রক্ষায় কাজ করে যাচ্ছেন। আওয়ামী লীগের শাসনামলে এই দুর্যোগে ঘরবন্দি কোন অসহায় মানুষজনই না খেয়ে মরবেন না। তাই ঘরে থাকার পাশাপাশি সরকারের নির্দেশনা গোটা সিলেটবাসীকে মেনে চলতে হবে। ঘরে থাকুন, ইনশাল্লাহ আমরা এ যাত্রায়ও সফল হবো। সাবান দিয়ে হাত ধুয়া, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকাসহ স্বাস্থ্যবিধি মেনে চলতেও তিনি সকলের প্রতি আহবান জানান।

খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগ নেতা আব্বাস উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল আলী মাষ্টার, সহসভাপতি মো. গোলাপ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নন্দীরগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. কামরুল হাসান, শ্রম-বিষয়ক সম্পাদক মো. জৈন উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল খালিক, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. শাহাব উদ্দিন, সদস্য হেলাল উদ্দিন, যুবলীগের আহবায়ক কমিটির সদস্য সোহান দে, মাসুক আহমদ, মিজানুর রহমান, শামীম আহমদ, ফয়জুর রহমান, ছাত্রলীগ নেতা তমিজুর রহমান প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.