Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে মারা যাওয়া ব্যক্তি করোনা আক্রান্ত ছিলেন না

গোলাপগঞ্জ প্রতিনিধি  |  ২০ এপ্রিল, ২০২০

সিলেটের গোলাপগঞ্জে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মারা যাওয়া আজির উদ্দিন (৭০)করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন না। সোমবার (২০এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিসর চৌধুরী।

তিনি বলেন, গত ১৫ এপ্রিল আজির উদ্দিন নামের ওই বৃদ্ধ করোনার উপসর্গ নিয়ে মারা গেলে তার নমুনা সংগ্রহ করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে প্রেরণ করা হয়। আজ এই বৃদ্ধের রিপোর্ট নেগেটিভ আসে। মৃত আজির উদ্দিন রায়গড় গ্রামের মৃত ইসরাব আলীর ছেলে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.